1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা - probahonewstv
August 25, 2026, 11:46 am

বান্দরবানে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Monday, August 24, 2026
  • 16 Time View
বান্দরবানে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা

বান্দরবানে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা,
সম্প্রীতি ও সহযোগিতা বজায় রেখে বান্দরবানের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান সারজিস আলমের

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেলে বান্দরবান সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বান্দরবান পার্বত্য জেলা সাংগঠনিক সমন্বয় সভায় যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে পৌঁছান।

বান্দরবানে আগত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন।

সভায় বান্দরবান পার্বত্য জেলার বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বান্দরবানের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, বান্দরবানের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকল সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির ভিত্তিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

See also  সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে মাসিক সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category