1. thpshopbd@gmail.com : admin :
র‍্যাব-১২ এর অভিযানে বগুড়ায় ৬৫ কেজি গাঁ/জা/সহ ৩ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র। - probahonewstv
June 13, 2026, 1:26 pm

র‍্যাব-১২ এর অভিযানে বগুড়ায় ৬৫ কেজি গাঁ/জা/সহ ৩ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র।

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 70 Time View

র‍্যাব-১২ এর অভিযানে বগুড়ায় ৬৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সাজেদুল ইসলাম স্টাফ রিপোর্টার বগুড়া :

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ভোররাতে বগুড়া সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার হরিজন কলোনীতে অভিযান চালানো হয়। অভিযানে শ্রী সনি বাশফোড় (৩০), শ্রী আকাশ হরিজন (২৫) এবং শ্রী পিলু হরিজন (৩০)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় কেরু মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন, একটি সিম কার্ড এবং নগদ ২০৫ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানায় র‍্যাব। উদ্ধারকৃত আলামতসহ তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  টাঙ্গাইল মির্জাপুরের রাম প্রসাদের পর্তুগালে পাড়ি জমানোর ১০ দিনেই প্রাণ গেল ট্রেন দুর্ঘটনায়

Please Share This Post in Your Social Media

More News Of This Category