1. thpshopbd@gmail.com : admin :
যাত্রীদের জন্য সুখবর: ঢাকা–মদিনা ও ঢাকা–জেদ্দা রুটে টিকিটের দাম কমাচ্ছে বিমান বাংলাদেশ - probahonewstv
August 1, 2026, 2:47 am

যাত্রীদের জন্য সুখবর: ঢাকা–মদিনা ও ঢাকা–জেদ্দা রুটে টিকিটের দাম কমাচ্ছে বিমান বাংলাদেশ

মোহাম্মদ ছানাউল্লাহ, এভিয়েশন করেসপন্ডেন্ট
  • Update Time : Thursday, January 29, 2026
  • 102 Time View
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা করেছে, ঢাকা–মদিনা ও ঢাকা–জেদ্দা রুটে টিকিটের দাম কমানো হচ্ছে।

ওমরাহ ও সাধারণ যাত্রীদের সুবিধার কথা ভেবে ভাড়া পুনর্নির্ধারণ

মোহাম্মদ ছানাউল্লাহ, এভিয়েশন করেসপন্ডেন্ট

যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি জানিয়েছে, শিগগিরই ঢাকা–মদিনা–ঢাকা এবং ঢাকা–জেদ্দা–ঢাকা রুটে যাত্রীবাহী টিকিটের ভাড়া উল্লেখযোগ্য হারে কমানো হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ওমরাহ যাত্রী এবং সাধারণ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভাড়ায় যাত্রীরা আগের তুলনায় কম খরচে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা এবং বাণিজ্যিক শহর জেদ্দায় যাতায়াত করতে পারবেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান, “যাত্রীসেবার মান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক বাজারে বিমানের অবস্থান শক্তিশালী করতেই টিকিটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।”

বিশেষ করে আসন্ন ওমরাহ মৌসুমকে সামনে রেখে নেওয়া এই সিদ্ধান্ত যাত্রীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন ভাড়া কাঠামো খুব শিগগিরই বিমানের অফিসিয়াল ওয়েবসাইট এবং টিকিট বিক্রয় কেন্দ্রগুলোতে প্রকাশ করা হবে। ঘোষণার পর যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের মতে, ভাড়া কমলে মধ্যপ্রাচ্যগামী যাত্রী সংখ্যা আরও বাড়বে এবং জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমানের প্রতি যাত্রীদের আস্থা আরও সুদৃঢ় হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, সেবার মানোন্নয়নে জোর

Please Share This Post in Your Social Media

More News Of This Category