1. thpshopbd@gmail.com : admin :
মির্জাপুর উপজেলার ৩ নং ইউনিয়নের হাট ফতেপুর বাজারে ক্ষমতার অপব্যবহার করে একটি বড় সরকারি রেইনট্রি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে - probahonewstv
August 3, 2026, 5:24 pm

মির্জাপুর উপজেলার ৩ নং ইউনিয়নের হাট ফতেপুর বাজারে ক্ষমতার অপব্যবহার করে একটি বড় সরকারি রেইনট্রি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে

Reporter Name
  • Update Time : Thursday, July 2, 2026
  • 27 Time View

মির্জাপুর উপজেলার ৩ নং ইউনিয়নের হাট ফতেপুর বাজারে ক্ষমতার অপব্যবহার করে একটি বড় সরকারি রেইনট্রি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী অপু সিকদার কর্তৃক গত ৩০ জুন ২০২৬ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে দাখিলকৃত অভিযোগপত্র থেকে জানা যায়, ফতেপুর বাজারের বণিক সমিতির সামনে থাকা সরকারি এই গাছটি ছায়া প্রদানের পাশাপাশি বাজারের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই গাছের নিচে বিশ্রাম নিতেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই প্রভাবশালী কিছু ব্যক্তি—যাদের মধ্যে শাহিন, সুজন, রফিক ও আউয়ালসহ আরও কয়েকজন রয়েছেন—পরিকল্পিতভাবে গাছটি কেটে ফেলেছেন।

এলাকার সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। সরকারি সম্পত্তি ধ্বংস করার এই ধৃষ্টতার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

See also  তুলাতুলীতে মন্দিরে আগুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category