1. thpshopbd@gmail.com : admin :
মাদারীপুরের লক্ষ্মীপুরে বিশাল হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত - probahonewstv
June 13, 2026, 7:45 pm

মাদারীপুরের লক্ষ্মীপুরে বিশাল হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026
  • 72 Time View

মাদারীপুরের লক্ষ্মীপুরে বিশাল হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর সদরের ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর যুব সমাজের উদ্যোগে লক্ষ্মীপুর বাদল মোড়লের বাড়ি সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গণে এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় লক্ষ্মীপুরের দুই দল অংশ নেয়—একদলের নেতৃত্বে ছিলেন শিব্বির মোড়ল এবং অন্যদলের নেতৃত্বে রাসেল হাওলাদার।
শেষ পর্যন্ত শিব্বির মোড়লের টিম বিজয়ী হয়। প্রথম পুরস্কার হিসেবে তাদের দেওয়া হয় ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি এবং দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি।
আয়োজক কমিটিতে ছিলেন সালাম মোড়ল, নাজমুল চোকদার, জুয়েল মোড়ল, জোহান মোড়ল, জসিম মোড়ল, তুহিন মোড়ল, জাফর মোড়ল ও মারুফ মোড়ল। খেলায় উপস্থিত ছিলেন ছিলারচর ইউনিয়নের কৃতিসন্তান সাংবাদিক নাসির উদ্দিন লিটন, সমাজসেবক জয়নাল মোড়ল, হুমায়ূন কবির মোড়ল, রিপন মোড়ল, সোবহান মোড়ল, রাজা মোড়ল, পান্নু মোড়ল, তোতা তস্তার, মোক্তার চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মাঠে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন আরিফ মোড়ল, উজ্জ্বল মোড়ল, শিহাব মোড়ল, রিয়াজুল মোড়ল, রায়হান মোড়ল, সানি মোড়ল ও শাওন মোড়ল। খেলা পরিচালনা করেন কালু ফকির, সাঈদ চৌধুরী, মাহাবুল মোড়ল ও কবির মোড়ল। রেফারি করেন রফিক মোল্লা, এবং ধারাভাষ্যে ছিলেন অলিউর রহমান মোড়ল ও আতিকুর রহমান মোড়ল।

See also  সোনাগাজীতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category