1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইল মির্জাপুরে চেতনানাশক ব্যবহার করে দুর্ধর্ষ চুরি, আতঙ্কিত এলাকাবাসী - probahonewstv
May 30, 2026, 2:44 pm

টাঙ্গাইল মির্জাপুরে চেতনানাশক ব্যবহার করে দুর্ধর্ষ চুরি, আতঙ্কিত এলাকাবাসী

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2026
  • 26 Time View

টাঙ্গাইল মির্জাপুরে চেতনানাশক ব্যবহার করে দুর্ধর্ষ চুরি, আতঙ্কিত এলাকাবাসী

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে এক রাতে দুই বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ মে ২০২৬) রাতে সংঘবদ্ধ চোরচক্র হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করেছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রবাসী মামুনের বাড়িতে চেতনানাশক ব্যবহার করে পরিবারের সদস্য মরিয়ম বেগম (৫৫), রিফা আক্তার ও রাশেদকে অজ্ঞান করা হয়। এরপর চোরেরা ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার ও দামি বিদেশি কম্বল নিয়ে পালিয়ে যায়। একই রাতে প্রতিবেশী আব্দুল রাজ্জাকের বাড়িতেও একইভাবে হানা দেয় চক্রটি। সেখান থেকে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানা গেছে গেছে।

ঘটনাটি স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তবে হয়রানির আশঙ্কায় এখন পর্যন্ত কোনো ভুক্তভোগীই থানায় গিয়ে অভিযোগ করার সাহস পাননি বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। কিন্তু ভুক্তভোগীদের ভয় বা অনীহার কারণে দোষীরা পার পেয়ে যাচ্ছে, যা এলাকায় অপরাধ প্রবণতা আরও বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে পুরো এলাকাজুড়ে এক ধরনের চাপা উত্তেজনা ও ভয়ের পরিবেশ বিরাজ করছে।

See also  ফেনী সদরের ৭নং বালিকা ইউনিয়ন বোর্ড অফিস জরাজীর্ণ—সংস্কারহীনতায় জনদুর্ভোগ চরমে

Please Share This Post in Your Social Media

More News Of This Category