
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
“জুলাই শহীদ দিবস ২০২৬” উপলক্ষে মহান জুলাই আন্দোলনের ইতিহাস, গণঅভ্যুত্থান, বীর শহীদদের আত্মত্যাগ এবং ঐতিহাসিক বিভিন্ন ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বান্দরবান পার্বত্য জেলায় আয়োজন করা হয় “জুলাই স্মৃতি প্রদর্শনী।
প্রদর্শনীর শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৪-এর মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত অতিথিবৃন্দ।
প্রদর্শনী পরিদর্শন শেষে অতিথিরা মতামত লিপিবদ্ধকরণ বোর্ডে তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন। এ সময় তাঁরা মহান জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ ও লালন করার আহ্বান জানান।
বক্তারা বলেন, মহান জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে এ ধরনের স্মৃতি প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে শহীদদের আত্মত্যাগ জাতিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা জোগাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।