1. thpshopbd@gmail.com : admin :
মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা/শ উ/দ্ধা/র, পরিবারের দাবি হ/ত্যা - probahonewstv
April 26, 2026, 3:16 am

মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা/শ উ/দ্ধা/র, পরিবারের দাবি হ/ত্যা

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026
  • 61 Time View

মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী রুমি বেগম (২৯)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
শনিবার উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমি বেগম ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে শিপন মোল্লার সঙ্গে রুমির বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে (১২ ও ৪ বছর) এবং তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে প্রায়ই রুমির সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ লেগে থাকত।
নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রুমিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এসব বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের বড় বোন সুমি আক্তার বলেন, “বিয়ের পর থেকেই আমার বোনকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। গতকাল রাত ১০টার দিকেও তার সঙ্গে কথা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি আত্মহত্যা হতে পারে না, আমরা সঠিক তদন্ত ও বিচার চাই।”
রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

See also  বিদায় নয়, নতুন সূচনার অঙ্গীকার: আবেগঘন পরিবেশে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category