1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে আলীকদমে ১২ কোটি টাকার ১৬টি, উন্নয়ন প্রকল্পের লে-আউট প্রদান। - probahonewstv
June 20, 2026, 10:28 pm

বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে আলীকদমে ১২ কোটি টাকার ১৬টি, উন্নয়ন প্রকল্পের লে-আউট প্রদান।

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2026
  • 58 Time View

বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে আলীকদমে ১২ কোটি টাকার ১৬টি, উন্নয়ন প্রকল্পের লে-আউট প্রদান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

অবকাঠামো উন্নয়নে গতি আনতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ,ধর্মীয় উপাসনালয়, সড়ক ও সরকারি স্থাপনা অন্তর্ভুক্ত-
২০২৫–২৬ অর্থবছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আলীকদম উপজেলা-য় ১৬টি উন্নয়ন প্রকল্পের লে-আউট প্রদান করা হয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন জানান, গত ৫ আগস্টের পর থেকে আলীকদম উপজেলায় প্রায় ১৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর ধারাবাহিকতায় নতুন করে আরও ১৬টি প্রকল্পের লে-আউট প্রদান করা হয়েছে।

লে-আউট পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— আলীকদম কলেজ ছাত্রাবাস নির্মাণ, চৈক্ষ্যং সিরাজ কারবারি পাড়া মসজিদ নির্মাণ, বাস টার্মিনালে ভবন নির্মাণ, মোস্তাক পাড়া মসজিদ সংস্কার, পাহাড়তলী পাড়া মসজিদ নির্মাণ, মেরিনচর পাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ, সিলেটি পাড়া সড়ক আরসিসি করণ, আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউজের পুরাতন ভবন সংস্কার, কেন্দ্রীয় জামে মসজিদের পাকা মাঠ আরসিসি ও শৌচাগার সংস্কার, ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রাবাস নির্মাণ, দক্ষিণ নয়াপাড়া শাহানুর মসজিদ নির্মাণ,ভারত মোহন পাড়ায় আলীকদম তংচঙ্গা কল্যান ছাত্রবাস নির্মাণ এবং মংচাপাড়া মসজিদ নির্মাণসহ মোট ১৬টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে,সেই সাথে, জেলা পরিষদের ঘোষিত, আলীকদম কলেজ প্রিন্সিপালের হাথে-২ লক্ষ টাকার,একটি চেক প্রদান করা হয়।

এছাড়া জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমনের বাড়ির সড়ক উন্নয়ন কাজও এসব প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত রয়েছে।

লে-আউট প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, নির্বাহী প্রকৌশলী প্ররাক্রম চাকমা এবং সহকারী প্রকৌশলী লেলিন চাকমা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং,স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংবাদক সহ,স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

See also  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু পোস্ট দিয়ে আদালতে আত্মসমর্পণ করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আলীকদম উপজেলার অবকাঠামো গত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category