1. thpshopbd@gmail.com : admin :
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - probahonewstv
July 31, 2026, 5:11 am

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, July 23, 2026
  • 33 Time View
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসেন চৌধুরী এবং বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে শিশু-কিশোরদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পরিবেশ রক্ষা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি সকলকে পরিবেশবান্ধব জীবনযাপন, বেশি বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে “বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

See also  আলীকদমে বন্যাকবলিত ২০০ পরিবারের পাশে আলহাজ্ব মরহুম মোজাম্মেল হক মুজাফফর মেম্বারের পরিবার; খাদ্য সহায়তা বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category