1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। - probahonewstv
July 31, 2026, 11:07 pm

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

Reporter Name
  • Update Time : Friday, June 26, 2026
  • 37 Time View

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা শাখার উদ্যোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল ৪টায় বান্দরবান শহরের বালাঘাটা সংলগ্ন ভোকেশনাল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পিসিসিপি সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক তানভির হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন, সহ-সভাপতি জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ান হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, পাহাড়ি ও বাঙালি সকল শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জনের পথে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সবসময় পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তারা।

বক্তারা আরও জানান, অতীতের ধারাবাহিকতায় দুর্গম এলাকার ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।

পাশাপাশি পরীক্ষার পর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, পরীক্ষার বোর্ডসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় ছাত্র পরিষদের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পাশাপাশি দেশ ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো অপতৎপরতা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সচেতন থাকারও আহ্বান জানানো হয়।

See also  কর্মচারীদের আর্থিক অনুদান দিল চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন

Please Share This Post in Your Social Media

More News Of This Category