1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে অনুমোদনহীন পল্লী মেলায় অভিযান, ১১ দোকানিকে জরিমানা - probahonewstv
September 18, 2026, 6:19 am

বাউফলে অনুমোদনহীন পল্লী মেলায় অভিযান, ১১ দোকানিকে জরিমানা

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Thursday, January 1, 2026
  • 144 Time View
বাউফলে অনুমোদনহীন পল্লী মেলায় অভিযান, ১১ দোকানিকে জরিমানা

নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা অর্থদণ্ড

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত পল্লী মেলায় অভিযান চালিয়ে ১১ জন দোকানিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়সংলগ্ন যুবকের মাঠে চলমান পল্লী মেলায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর থেকে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই উক্ত স্থানে পল্লী মেলা পরিচালিত হয়ে আসছিল। পরবর্তীতে স্থানীয়দের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত মেলা পরিচালনার অনুমতি প্রদান করে। তবে নির্ধারিত সময়সীমা ও নির্দেশনা অমান্য করে মেলা চালু রাখায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে মেলায় থাকা ১১টি দোকানকে আইন অনুযায়ী মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, অনুমোদনহীন মেলা ও জনসমাগম এলাকায় শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমের কুরুকপাতায় ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী জনসভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category