1. thpshopbd@gmail.com : admin :
ফেনী–সোনাগাজী সড়কে সিএনজি চালকদের ভাড়া সন্ত্রাস - probahonewstv
July 29, 2026, 11:38 pm

ফেনী–সোনাগাজী সড়কে সিএনজি চালকদের ভাড়া সন্ত্রাস

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 247 Time View
ফেনী–সোনাগাজী সড়কে সিএনজি চালকদের ভাড়া সন্ত্রাস

গ্যাস না থাকার গুজবে যাত্রী জিম্মি করে ১০ টাকা বাড়তি আদায়, প্রতিবাদ করলেই দুর্ব্যবহার

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী থেকে সোনাগাজী রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালকদের দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। নির্ধারিত ভাড়া ৪০ টাকা হলেও কোনো ধরনের সরকারি নির্দেশনা বা নোটিশ ছাড়াই চালকরা যাত্রীপ্রতি ৫০ টাকা করে আদায় করছেন। মঙ্গলবার ফেনীতে গ্যাস থাকবে না—এমন গুজব ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অভিযোগ উঠেছে, ফেনী থেকে সোনাগাজী ও সোনাগাজী থেকে ফেনী—উভয় পথেই যাত্রীপ্রতি জোরপূর্বক ১০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানালে অনেক চালক যাত্রীদের সঙ্গে রূঢ় ও অসৌজন্যমূলক আচরণ করছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, এটি এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং নিয়মিত অনিয়মে পরিণত হয়েছে। এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কি জিম্মি? ভাড়া বাড়ানোর কোনো কাগজ নাই, ঘোষণা নাই—তবুও টাকা না দিলে গাড়িতে তোলা হয় না, উল্টো কথা শোনানো হয়।” আরেক যাত্রী বলেন, “গ্যাস থাকবে না—এই অজুহাতে ভাড়া বাড়ানো হয়েছে। পরে দেখা গেল অনেক সিএনজি ঠিকই গ্যাস নিচ্ছে ও চলছে। তাহলে বাড়তি ভাড়ার যুক্তি কোথায়?”

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট প্রশাসন ও ট্রাফিক বিভাগের কার্যকর নজরদারি না থাকায় সিএনজি চালকরা প্রকাশ্যে নিয়ম ভেঙে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের যাত্রীরা। যাত্রীদের দাবি, অবিলম্বে এই রুটে নির্ধারিত ভাড়া কঠোরভাবে কার্যকর করতে হবে। পাশাপাশি ভাড়া তালিকা দৃশ্যমান স্থানে টানানো এবং বাড়তি ভাড়া আদায় ও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সিএনজি চালকদের কোনো পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে যাত্রীদের অভিযোগ—প্রশাসনের নীরবতা এই ভাড়া সন্ত্রাসকে আরও উৎসাহিত করছে।

See also  পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সরকার ইতিহাসে মীরজাফরের কাতারে স্থান পাবে : ইসলামী আন্দোলন নেতাদের হুঁশিয়ারি

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category