
মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক আইন শিক্ষার্থীদের সংগঠন NILS (Network for International Law Students) Feni University Chapter-এর অভিষেক অনুষ্ঠান। এ উপলক্ষে গঠিত হয় ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি। এতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মহিবুল হক শাফি এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন বিবি জুলেখা রেজভী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) মোহাম্মদ আবুল কাশেম, রেজিস্ট্রার (অ্যাক্টিং) শাহ আলম, প্রক্টর মোহাম্মদ আয়াতুল্লাহ এবং লেকচারার ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী তাসনিম জাহান তানজি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন।প্রেসিডেন্ট শাফি তার বক্তব্যে বলেন, “NILS FU Chapter ফেনী ইউনিভার্সিটির অন্যান্য আইনভিত্তিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে আইনশিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাবে।”
NILS বর্তমানে বিশ্বের ২৬টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ফেনী ইউনিভার্সিটিতে নতুন অধ্যায়ের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা, নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়।