1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে ‘ভুয়া নার্স’ কাণ্ড! মৃত সন্তান প্রসবের পর ফাঁস হলো প্রতারণার চাঞ্চল্যকর চিত্র - probahonewstv
September 29, 2026, 12:13 pm

ফেনীতে ‘ভুয়া নার্স’ কাণ্ড! মৃত সন্তান প্রসবের পর ফাঁস হলো প্রতারণার চাঞ্চল্যকর চিত্র

Reporter Name
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 105 Time View

ফেনীতে ‘ভুয়া নার্স’ কাণ্ড! মৃত সন্তান প্রসবের পর ফাঁস হলো প্রতারণার চাঞ্চল্যকর চিত্র

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

ভিজিটিং কার্ডে ‘সিনিয়র সেবিকা’ পরিচয়, স্বাভাবিক প্রসবে ১৫০০ আর সিজারে ২০০০ টাকা আদায়—শেষমেশ পুলিশের জালে ছকিনা

ফেনী শহরের একটি বেসরকারি হাসপাতালে ‘সিনিয়র সেবিকা’ পরিচয়ে দীর্ঘদিন প্রতারণা চালানোর অভিযোগে ছকিনা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মৃত সন্তান প্রসবের এক ঘটনার পর তার আসল পরিচয় প্রকাশ্যে আসে।
মঙ্গলবার রাতে ‘কেয়ার হাসপাতাল’-এ ছকিনার নিয়ে আসা এক প্রসূতি মৃত সন্তান প্রসব করলে স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে হট্টগোলের এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে, ছকিনা তাদের কোনো কর্মী নন—বরং ভুয়া পরিচয়ে রোগী এনে অর্থ আদায় করতেন।
জানা গেছে, ছকিনা বিভিন্ন এলাকা থেকে প্রসূতি নারীদের হাসপাতালে নিয়ে আসতেন এবং নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করতে ‘সিনিয়র সেবিকা’ লেখা ভিজিটিং কার্ড ব্যবহার করতেন। অভিযোগ রয়েছে, স্বাভাবিক প্রসবের জন্য তিনি নিতেন ১৫০০ টাকা এবং সিজারিয়ান ডেলিভারির জন্য আদায় করতেন ২০০০ টাকা।
হাসপাতালের পরিচালক মো. আলাউদ্দিন জানান, ছকিনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এমনকি তার ব্যবহৃত ভিজিটিং কার্ডটিও ভুয়া, যা এক সাবেক কর্মচারীর মাধ্যমে ছাপানো হয়েছিল বলে অভিযোগ।
এদিকে, মৃত নবজাতকের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, শিশুটি মায়ের গর্ভেই আগে মারা গিয়েছিল।
ঘটনার পর ছকিনা বেগমকে আটক করে ফেনী মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বেসরকারি হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

See also  দাগনভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কে অপহরণের চেষ্টা, লুটপাটের অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category