
সৈয়দ এম এ বাসার,
পানছড়ি, (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান, সফল মাছচাষী/ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট ২০২৬ খ্রি. রোজ রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
উপজেলা মৎস্য অফিসার প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস অহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী,পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাছেদ মিয়া, পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা।
সফল মাছচাষি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম, অংলাপ্রু মারমা ও খুদেজা বেগম।
এবং সফল মৎস্য চাষি হিসাবে ৩ জনকে পুরুস্কার প্রদান করা হয়, কংচাইরী পাড়া একতা মৎস্য চাষী সমিতি,পাইটল ফার্মের গ্রামের মোঃ আবু তালেব ও জিয়া নগরের মোঃ মহিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “মৎস্য খাতকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। পানছড়ির জলাশয় ও পুকুরের সঠিক ব্যবহার করে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।”
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য অফিসার প্রিয় কান্তি চাকমা মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পোনা মজুদ ও জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার সফল মাছচাষী ও ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
আয়োজনে: উপজেলা মৎস্য দপ্তর, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।