1. thpshopbd@gmail.com : admin :
সীমান্তের অতন্দ্র প্রহরী ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে আলীকদম প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়। - probahonewstv
September 17, 2026, 7:49 am

সীমান্তের অতন্দ্র প্রহরী ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে আলীকদম প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 55 Time View

সীমান্তের অতন্দ্র প্রহরী ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে আলীকদম প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে -১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে -সীমান্তের অতন্দ্র প্রহরী ৫৭ বিজিবি (আলীকদম ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মেহেদীর সঙ্গে আলীকদম প্রেসক্লাবের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গুজব প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

এ সময় বিজিবি ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
লে. কর্নেল আবদুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ৫৭ বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আলীকদম প্রেসক্লাবের সাংবাদিকরা অধিনায়ককে শুভেচ্ছা জানান এবং সীমান্ত এলাকার বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভা পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

See also  কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category