1. thpshopbd@gmail.com : admin :
পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মুসল্লিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় - probahonewstv
May 30, 2026, 6:20 pm

পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মুসল্লিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name
  • Update Time : Friday, May 22, 2026
  • 32 Time View

পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মুসল্লিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

আসন্ন পবিত্র ঈদুল আজহা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাধারণ মুসল্লি ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

শুক্রবার জুমার নামাজ শেষে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় আসন্ন ঈদকে ঘিরে জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি, করণীয় এবং জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলা প্রশাসক।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, পশুর চামড়া সংরক্ষণ, চামড়া শিল্প রক্ষায় দ্রুত লবণ বিতরণ এবং মহাসড়কে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পরিবেশ সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় কোরবানি পালনের পাশাপাশি আমাদের পরিবেশের পরিচ্ছন্নতার প্রতিও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

তিনি সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করা, যত্রতত্র বর্জ্য না ফেলা এবং দ্রুত বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় মসজিদের খতিব, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

See also  সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

Please Share This Post in Your Social Media

More News Of This Category