1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুরে আবারও চিকিৎসকের ভুল চিকিৎসায় দুই সন্তানের এক জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে - probahonewstv
July 30, 2026, 5:15 am

টাঙ্গাইলের মির্জাপুরে আবারও চিকিৎসকের ভুল চিকিৎসায় দুই সন্তানের এক জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2026
  • 34 Time View

টাঙ্গাইলের মির্জাপুরে আবারও চিকিৎসকের ভুল চিকিৎসায় দুই সন্তানের এক জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

উপজেলার খৈলসিন্দুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের। মৃত আঁখি আক্তার ছিলেন আলিমুদ্দিনের স্ত্রী এবং দুই কন্যাসন্তানের জননী। পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট ক্লিনিকে বা চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই গৃহবধূর অবস্থা দ্রুত অবনতি হয় এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করলে আঁখি আক্তারকে মির্জাপুর সদরের পপুলার হসপিটালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তড়িঘড়ি করে তার অপারেশন সম্পন্ন করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু অভিযোগ উঠেছে, অপারেশনের পর থেকেই আঁখির শারীরিক অবস্থার চরম অবনতি হতে থাকে। স্বজনদের দাবি, সারারাত পার হলেও তার জ্ঞান ফেরেনি।

একপর্যায়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকায় রেফার করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ঢাকার হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান, আঁখি আক্তার আর বেঁচে নেই। পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের দাবি, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং চিকিৎসকদের অবহেলার কারণেই দুই সন্তান আজ মাতৃহীন।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কি না তা জানা যায়নি এবং অভিযুক্ত ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

See also  ফুলবাড়িয়ায় ৩৫ লক্ষ টাকা দুর্নীতির মামলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category