1. thpshopbd@gmail.com : admin :
পরশুরামে হাইড্রোলিক গাড়ি–অটোরিকশা সংঘর্ষ, দুইজন গুরুতর আহত - probahonewstv
June 14, 2026, 6:21 pm

পরশুরামে হাইড্রোলিক গাড়ি–অটোরিকশা সংঘর্ষ, দুইজন গুরুতর আহত

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 104 Time View
ফেনীর পরশুরামে মাটিকেরিং কাজে ব্যবহৃত হাইড্রোলিক গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজন গুরুতর আহত।

দুমড়ে-মুচড়ে যায় ব্যাটারি চালিত অটোরিকশা, চালকসহ আহতদের হাসপাতালে ভর্তি

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনীর পরশুরাম উপজেলার সাতকুছিয়া রাস্তার মাথায় মাটিকেরিং কাজে ব্যবহৃত একটি হাইড্রোলিক গাড়ির সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলরত হাইড্রোলিক গাড়িটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পরশুরাম উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, অটোরিকশাচালকের অবস্থার তীব্রতা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরশুরাম থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের

Please Share This Post in Your Social Media

More News Of This Category