1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালীতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল - probahonewstv
September 27, 2026, 8:59 pm

পটুয়াখালীতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Thursday, January 1, 2026
  • 258 Time View
পটুয়াখালীতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

পটুয়াখালীতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীতে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। জেলার চারটি আসনের যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে প্রার্থীদের কাগজপত্র যাচাই করা হয়। পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল ও জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, পটুয়াখালী ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু, পটুয়াখালী ২ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমান এবং খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ আইয়ুবের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, পটুয়াখালীর চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ২৭ জন জমা দিয়েছেন। এই ২৭ জনের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনারগাঁয়ে আন্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Please Share This Post in Your Social Media

More News Of This Category