1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ৩ লাখ টাকা - probahonewstv
September 15, 2026, 9:00 pm

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ৩ লাখ টাকা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 129 Time View
নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান। দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

পাহাড় কাটা ও অবৈধ কার্যক্রমে মোবাইল কোর্ট, জব্দ করা হয়েছে জ্বালানি কাঠ

 মোঃমাহফুজুর রহমান মোর্শেদ (বান্দরবান) প্রতিনিধি 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানে ফরিদ কোম্পানির বিবিএম ব্রিকস্ এবং শাহরিয়ার মো. বাবুর এসএমবি ব্রিকস্ নামের দুইটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিবিএম ব্রিকসকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রায় দুই হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। এছাড়া এসএমবি ব্রিকসকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং ১২০৪/২০২২-এর আদেশ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে স্কেভেটর মেশিন ব্যবহার করে ইটভাটার কিলন সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এবং উপজেলা আনসার বাহিনী। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে ইয়াবাসহ আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category