1. thpshopbd@gmail.com : admin :
নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার - probahonewstv
August 26, 2026, 3:17 pm

নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 22 Time View
নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়। অভিযানে দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম। এর আগে রোববার রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি গাড়ির গ্যারেজে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তর বাখরনগর গ্রামের লোকমান মিয়ার ছেলে মারুফ মিয়া (২২), রতনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইয়াছিন মিয়া (২৩) এবং শিবপুর উপজেলার জয়নগরের জিতেন্দ্র সরকারের ছেলে দীপক সরকার (৪৬)।
পুলিশ জানায়, মারুফ মিয়ার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অপরাধের আলামত গোপন এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাতে রতনপুর এলাকায় পলাতক জামালের গ্যারেজে অভিযান চালায় রায়পুরা থানা পুলিশ, এপিবিএন ও আরআরএফের সদস্যরা। এ সময় গাঁজভর্তি ১৪টি বস্তা থেকে ২২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮০ হাজার টাকা।
এছাড়া অভিযানে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযান চলাকালে তিনজনকে গ্রেপ্তার করা হলেও জামালসহ আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) জয় কুমার পাল টিটু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

See also  তারাগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলায় মিম গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category