
নওপাড়ায় ভরসার প্রিয় মুখ এখন ইউপি চেয়ারম্যান আজাদ
শাহিন রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার (১নং) নওপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তা ঘাট থেকে শুরু করে বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন ও জনগণের চাওয়া পাওয়ার শতভাগ খেয়াল রেখে বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে ইউনিয়ন বাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার।।
জানাগেছে, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের সকল এলাকা জুড়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করায় স্থানীয়দের মাঝে তার গ্রহণ যোগ্যতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন, প্রডাকশন ওয়াল, বিজ্র কালভাট সহ জনসেবা মূলক কার্যক্রম ও অসহায় মানুষদের সহযোগিতা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, একজন জনপ্রতিনিধির মধ্যে যে আন্তরিকতা, সততা ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন, তার প্রতিফলন দেখা গেছে চেয়ারম্যান আজাদ আলীর মাঝে, এমন মানুষ বারবার জনপ্রতিনিধি হওয়ায় যোগ্যতা রাখে বলেও দাবি করেন তারা।
ইউনিয়নবাসী অনেকেই জানিয়েছেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান ভাবে কাজ করার চেষ্টা করেন তিনি। মানুষের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ এবং উন্নয়নের ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদে অল্প সময়ে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান করেছেন তিনি।
ইউপি এলাকার শ্যামপুর পূর্বপাড়া গ্রামের মজিবুর নামের এক ব্যক্তি বলেন, আমাদের এলাকার রাস্তা চলাফেরার জন্য অনুপযোগী ছিলো, বিগত সময়ে কেউ এই রাস্তার দুর্দশা নিয়ে ভাবেনি, বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলীকে অবগত করলে তিনি রাস্তাটি পাকা করে দিয়েছে, এখন রাস্তায় সহজে চলফেরা করতে পারে আমাদের গ্রামের মানুষ, আজাদ চেয়ারম্যান যেভাবে উন্নয়ন মূলক কাজ করছে তা নিঃশ্বসন্দেহে প্রশংসনীয়।
সরজমিনে গিয়ে দেখা গেছে, ইউপি এলাকার, কাশিপুর, নান্দিগ্রাম মুন্ডল পাড়া ও হিন্দু পাড়া, নওপাড়া, পুরান তাহেরপুর শেখপাড়া, এবং কেকারু তোলার অবহেলিত রাস্তা গুলো পাকা করে দিয়ে জনগণের যাতায়াতে সস্তি ফিরিয়ে দিয়েছেন চেয়ারম্যান আজাদ,,
নান্দিগ্রাম হিন্দু পাড়ায় একাধিক ব্যক্তি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার এত অল্প সময়ে জনগণের জন্য যা করেছে বিগত ত্রিশ বছরেও তা কেউ করতে পারেনি, বিগত দিনের চেয়ারম্যানরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবায়ন করেনি, কিন্তু এখন যে কোন বিষয় আজাদ চেয়ারম্যানকে জানালে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমাদের সেই দাবি পূরণ করতে, এমন চেয়ারম্যান পেয়ে আমরা ইউনিয়নবাসী খুশি।
তারা আরও বলেন, সম্প্রতি সময়ে নান্দিগ্রামে প্রায় ১১ জনের পান বরজে আগুন লাগার ঘটনায় চেয়ারম্যানকে অবগত করলে তিনি এসে ভুক্তভোগী পান চাষিদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা ও এমপি নজরুল ইসলাম মন্ডলকে জানান পরে তার সহযোগিতায় আমরা ক্ষতিগ্রস্ত সকলেই, দুই বান্ডিল করে টিন, এক বস্তা চাউল, ও নগদ অর্থ পাই, এভাবেই আমাদের চেয়ারম্যান আজাদ আলী সরদার সবসময় পাশে থাকেন জনগণের।
এসব বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আজাদ আলী দৈনিক বিজনেস ফাইলকে বলেন, আমি সবসময় জনগণের সেবক হয়ে থাকতে চাই। ইউনিয়নের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি নিঃস্বার্থ ভাবে মানুষের জন্য কাজ করে যেতে চাই। আগামী দিনে জনগণ যদি মনে করে আমি তাদের সেবার যোগ্য, তাহলে তাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”
তিনি বলেন, নওপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করছি ভবিষ্যতেও এমন উন্নয়ন ও সেবা মূলক কাজ চলমান থাকবে। কেননা আমি জনগণের ভালোবাসায় মিশে একাকার হয়ে গেছি, তারাও আমাকে ভালোবাসে বিশ্বাস করে এখান থেকে বের হওয়ার কোন সুযোগ নেই, আমি জনগণের সুখে দুঃখে এভাবেই পাশে থাকতে চাই। তবে অনেক সময় কিছু কাজে বাঁধা গ্রস্ত হই তবুও থেমে থাকিনি আমার সর্বোচ্চ দিয়ে জনগণের জন্য চেষ্টা করেছি, আগামীতেও করবো।
আজাদ চেয়ারম্যান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির বিষয় গুলো নিয়েও কাজ করছি, খেয়াল রাখছি তার সকল দিকনির্দেশনা, এছাড়াও এ এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া আইচান নদীর উপর দিয়ে একটি বিজ্র নির্মাণেরও চেষ্টা করছি যেটি নির্মাণ হলে মানুষের যাতায়াতে অনেক সময় কমবে, আরও বিভিন্ন অসম্পূর্ণ রাস্তা রয়েছে যে গুলো করা খুব জরুরী, এই অসমাপ্ত কাজ গুলো করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) এমপি নজরুল ইসলাম মন্ডলের সহযোগিতা কামনা করেছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আজাদ আলী সরদার।
স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে দুর্গাপুর উপজেলার (১ নং) নওপাড়া ইউনিয়ন আরও বহুদূর এগিয়ে যাবে এবং মানুষের একমাত্র ভরসার প্রিয় মুখ হয়ে দাঁড়িয়ে থাকবে চেয়ারম্যান আজাদ আলী সরদার।।