1. thpshopbd@gmail.com : admin :
দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে বহিষ্কার: বিএনপির কঠোর বার্তা। - probahonewstv
September 18, 2026, 7:54 am

দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে বহিষ্কার: বিএনপির কঠোর বার্তা।

Reporter Name
  • Update Time : Sunday, June 28, 2026
  • 143 Time View

দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে বহিষ্কার: বিএনপির কঠোর বার্তা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, দলের প্রতি ত্যাগ, অবদান এবং এলাকায় জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার কোনো সুযোগ থাকবে না।

দলীয় সূত্রে জানা গেছে, অতীতে প্রতীকবিহীন নির্বাচনে একই এলাকায় বিএনপির একাধিক প্রভাবশালী নেতা প্রার্থী হওয়ায় ভোট বিভক্ত হয়েছে এবং দলীয় কোন্দল বেড়েছে। এর ফলে রাজনৈতিক প্রতিপক্ষ সুবিধা নেওয়ার সুযোগ পেয়েছে। এমন পরিস্থিতি এড়াতে এবার আগেভাগেই সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের সতর্ক বার্তা দিচ্ছে দলটি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, প্রয়োজনে বহিষ্কারও করা হতে পারে।

দলীয় নেতাদের মতে, নির্বাচনে ঐক্য ধরে রাখা এবং একক প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার মাধ্যমেই কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব। তাই দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না।

See also  আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদের আনন্দ ভাগাভাগি: আলীকদম সেনা জোনের মানবিক সহায়তা ও শুভেচ্ছা বিনিময়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category