1. thpshopbd@gmail.com : admin :
দুর্গাপুর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাচ্চু, সম্পাদক আলমগীর - probahonewstv
August 1, 2026, 12:17 pm

দুর্গাপুর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাচ্চু, সম্পাদক আলমগীর

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 161 Time View

দুর্গাপুর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাচ্চু, সম্পাদক আলমগীর

দুর্গাপুর (রাজশাহী):
রাজশাহীর দুর্গাপুর দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে সমিতির সদস্যরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে আজিজুর রহমান বাচ্চু এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে আব্দুল কুদ্দুস ও সিদ্দিকুর রহমান নির্বাচিত হন। অন্যদিকে সদস্য পদে শামসুল হক ও আব্দুল কুদ্দুস সমান সংখ্যক ভোট পাওয়ায় বিষয়টি নিয়ে সমিতির মধ্যে আলোচনা চলছে।
নবনির্বাচিত সভাপতি আজিজুর রহমান বাচ্চু বলেন,
“সমিতির সদস্যরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। দলিল লেখকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন,
“সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। সদস্যদের সমস্যা সমাধান এবং সেবার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।”
নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।

আব্দুল খালেক
দুর্গাপুর উপজেলা প্রতিনিধিঃ
মোবাইল ০১৭৭৪৪১৭৪৫৪
তারিখ ১১-৪-২০২৬

See also  সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category