1. thpshopbd@gmail.com : admin :
“দিনমজুরের সন্তান হয়েও শিক্ষা ক্যাডারে সাফল্য—রানা ও শাহাদাতের অনন্য দৃষ্টান্ত” - probahonewstv
September 13, 2026, 12:11 am

“দিনমজুরের সন্তান হয়েও শিক্ষা ক্যাডারে সাফল্য—রানা ও শাহাদাতের অনন্য দৃষ্টান্ত”

জিল্লুর রহমান ( বিশেষ প্রতিনিতি )
  • Update Time : Sunday, September 28, 2025
  • 523 Time View
“স্বপ্নের শক্তি জয় করেছে দারিদ্রতাকে: রানা ও শাহাদাত আজ সমাজের গর্ব”

প্রবল ইচ্ছাশক্তিই জয় করে দারিদ্রতাকে: উদাহরণ রানা ও শাহাদাত

জিল্লুর রহমান ( বিশেষ প্রতিনিতি )

বাংলাদেশে অনেকেই জীবনের মূল্যবান সময় অযথা অজুহাতে নষ্ট করেন। কথায় আছে—“বাংলালীর তিন হাত: ডান হাত, বাম হাত আর অজুহাত।” কিন্তু সেই অজুহাতের বেড়াজাল ভেঙে ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সহপাঠী রানা ও শাহাদাত। দুজনেই গরিব পরিবারের সন্তান। দিনমজুরের ঘরে জন্ম নিয়েও তারা স্বপ্ন আঁকড়ে ধরেছিলেন অটল মনোবলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ২১৮ নম্বর কক্ষে রুমমেট ছিলেন তারা। একে অপরের অনুপ্রেরণা আর কঠোর পরিশ্রমের ফলেই তারা শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন—এক বছরের আগপিছু সময়ের মধ্যে। তাদের সাফল্যের খবর গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়েছে। পরিবার-পরিজন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা বলছেন, রানা ও শাহাদাত কেবল নিজেদের পরিবারের গর্ব নন, তারা পুরো সমাজের অনুপ্রেরণা। তাদের এই অর্জন আবারও প্রমাণ করল— প্রবল ইচ্ছাশক্তি থাকলে দারিদ্রতা কোনো বাধা নয়।

See also  ঢাকাসহ দেশে ভূমিকম্পের ধাক্কা: বিমানবন্দরে কংক্রিট খসে পড়ে, জনমনে আতঙ্ক

Please Share This Post in Your Social Media

More News Of This Category