1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ওলামা দলের দোয়া মাহফিল: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা - probahonewstv
July 29, 2026, 11:16 pm

আলীকদমে ওলামা দলের দোয়া মাহফিল: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Saturday, November 29, 2025
  • 294 Time View
আলীকদমে দোয়া মাহফিল — সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওলামা দলের প্রার্থনা।

আলীকদমে দোয়া মাহফিল — সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওলামা দলের প্রার্থনা।


মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি, Probaho News24


আলীকদম উপজেলায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ আসর আল–আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণে ওলামা দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলীকদম ওলামা দলের আহবায়ক মোঃ ফরিদুল আলম। প্রধান অতিথি হিসেবে ছিলেন আলীকদম উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আনসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবুল বশর এবং বান্দরবান জেলায় বিএনপি অঙ্গ সংগঠন “জিয়ামঞ্চ”–র যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন

এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন, এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

See also  পাননি ভুক্তভোগী, বহাল অভিযুক্ত কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category