1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার - probahonewstv
September 15, 2026, 3:30 am

আলীকদমে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, February 2, 2026
  • 112 Time View
আলীকদমে থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী গ্রেফতার হয়েছে।

অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় থানা পুলিশের নিয়মিত অভিযানে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, (০১ ফেব্রুয়ারি ২০২৬) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মার্মা পাড়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন নামে ওই আসামীকে গ্রেফতার করা হয়। তিনি এসটি-১১/২০২২ ও জিআর-১৩০/২০২১ নম্বর অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি ওয়ারেন্ট জারি ছিল।

অভিযানটি আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় এসআই ফারুক আহাম্মদ ও এএসআই মাহফুজ আলম খানসহ থানা পুলিশের একটি চৌকস দল অংশগ্রহণ করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে। স্থানীয়দের মতে, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং এলাকায় তার অস্ত্র-সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। পুলিশি অভিযানে তার গ্রেফতারকে এলাকাবাসী স্বস্তির সঙ্গে দেখছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আগামী ২৪ ঘণ্টায় দেশে শীত বাড়ার আশঙ্কা, ঘন কুয়াশার পূর্বাভাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category