1. thpshopbd@gmail.com : admin :
থানচিতে নিখোঁজ পর্যটক মোঃ জওয়াদ ইসলামের ম/র/দে/হ উদ্ধার - probahonewstv
September 18, 2026, 9:27 am

থানচিতে নিখোঁজ পর্যটক মোঃ জওয়াদ ইসলামের ম/র/দে/হ উদ্ধার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি:
  • Update Time : Sunday, July 26, 2026
  • 104 Time View
থানচিতে নিখোঁজ পর্যটক মোঃ জওয়াদ ইসলামের ম/র/দে/হ উদ্ধার

থানচিতে নিখোঁজ পর্যটক মোঃ জওয়াদ ইসলামের ম/র/দে/হ উদ্ধার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকায় গত ২৪ জুলাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটক মোঃ জওয়াদ ইসলাম-এর মরদেহ আজ (২৬ জুলাই) সকাল আনুমানিক ৮টায় উদ্ধার করা হয়েছে।

দীর্ঘ উদ্ধার অভিযানের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্থানীয় গাইড এবং বোটচালকদের যৌথ প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বান্দরবান ভ্রমণে এসে তিন্দু-রাজাপাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় জওয়াদ ইসলাম নিখোঁজ হন।

ঘটনার পর থেকেই বিজিবি, স্থানীয় প্রশাসন, গাইড ও বোটচালকরা যৌথভাবে বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করে আসছিলেন।
টানা দুই দিনের চেষ্টার পর শনিবার সকাল ৮টার দিকে নিখোঁজ পর্যটক মোঃ জওয়াদ ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় পর্যটক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

See also  নেপাল-বাংলাদেশ বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য “নেপাল কালচারাল ইভিনিং”।

Please Share This Post in Your Social Media

More News Of This Category