1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী জামুর্কী বাজারের প্রধান প্রবেশপথ এখন এলাকাবাসী ও ব্যবসায়ীদের জন্য ফাঁদে পরিণত হয়েছে - probahonewstv
May 30, 2026, 9:46 pm

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী জামুর্কী বাজারের প্রধান প্রবেশপথ এখন এলাকাবাসী ও ব্যবসায়ীদের জন্য ফাঁদে পরিণত হয়েছে

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2026
  • 24 Time View

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী জামুর্কী বাজারের প্রধান প্রবেশপথ এখন এলাকাবাসী ও ব্যবসায়ীদের জন্য ফাঁদে পরিণত হয়েছে

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

সামান্য বৃষ্টিতেই বাজারের মেইন গেট সংলগ্ন রাস্তাটি ‘নদীর রেকের’ মতো গর্তে পরিণত হয়, যেখানে কয়েক সপ্তাহ ধরে পানি জমে থাকে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং রাস্তার সংস্কার না হওয়ায় এই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে।

সরেজমিনে দেখা যায়, বাজারের প্রধান ফটকের সামনের রাস্তাটি কর্দমাক্ত এবং হাঁটু সমান পানিতে তলিয়ে আছে। স্থানীয়রা জানান, বৃষ্টি নামলে এই পানি সহজে নামে না। ফলে ক্রেতারা বাজারে আসতে নিরুৎসাহিত হচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের ওপর। ভুক্তভোগী এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার অবস্থা নদীর খালের মতো হয়ে গেছে। মালপত্র নিয়ে বাজারে ঢোকা দায়, কাস্টমারও আসতে চায় না।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের পুরনো এই বাজারের ড্রেনেজ ব্যবস্থা বর্তমানে সম্পূর্ণ অকেজো। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের এই পথ দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

বাজার কমিটি এবং স্থানীয় এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে রাস্তার বড় বড় গর্তগুলো ভরাট করে দ্রুত সংস্কার করা। স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা যাতে বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারে।
বাজারের প্রবেশপথকে যান চলাচল ও সাধারণ মানুষের উপযোগী করে তোলা। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন জামুর্কী বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

See also  ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটার আইডি কার্ড বিতরণ শুরু

Please Share This Post in Your Social Media

More News Of This Category