1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে সেতুর পাশের রাস্তা ধসে দুর্ভোগে জনগণ - probahonewstv
September 16, 2026, 12:21 pm

তারাগঞ্জে সেতুর পাশের রাস্তা ধসে দুর্ভোগে জনগণ

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 99 Time View
তারাগঞ্জে সেতুর পাশের রাস্তা ধসে দুর্ভোগে জনগণ

তারাগঞ্জে সেতুর পাশের রাস্তা ধসে দুর্ভোগে জনগণ

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামের প্রবেশমুখে একটি সেতুর পাশের রাস্তা ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর-রংপুর মহাসড়কের খিয়ার জুম্মা এলাকায় দোয়ালিপাড়া গ্রামের প্রবেশপথে অবস্থিত একমাত্র সেতুর পাশের অংশ সম্পূর্ণ ধসে গেছে। এতে দোয়ালিপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প কোনো সড়ক না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সেতুর পাশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাময়িকভাবে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করেছিল। তবে সাম্প্রতিক টানা বৃষ্টি ও পানির প্রবল স্রোতে সেই মাটিও সরে যেতে শুরু করেছে। ফলে রাস্তার অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. নাফিউর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন। খুব শিগগিরই প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।

See also  আলীকদমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন, ৯৮ কেন্দ্রে ৯,৬৭৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category