1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার - probahonewstv
August 27, 2026, 4:53 pm

তারাগঞ্জে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
  • Update Time : Thursday, August 27, 2026
  • 9 Time View
তারাগঞ্জে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

তারাগঞ্জে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):

রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মোতাহার হোসেন (৪১)কে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের জদ্দি পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোতাহার হোসেন কুর্শা ইউনিয়নের জদ্দি পাড়া গ্রামের আলম হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং ওই মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুর্শা ইউনিয়নের জদ্দি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মোতাহার হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোতাহার হোসেনের বিরুদ্ধে পূর্বের মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর ভাষ্য, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান চালালে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

See also  নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ! নির্যাতনের শিকার নাহিদা—হ/ত্যা নাকি আ/ত্ম/হ/ত্যা?

Please Share This Post in Your Social Media

More News Of This Category