1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ও নবাগত জোন কমান্ডারের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - probahonewstv
August 26, 2026, 5:15 pm

আলীকদম প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ও নবাগত জোন কমান্ডারের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, August 20, 2026
  • 27 Time View
আলীকদম প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ও নবাগত জোন কমান্ডারের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আলীকদম প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ও নবাগত জোন কমান্ডারের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে বিদায়ী জোন কমান্ডারের বিদায় এবং নবাগত জোন কমান্ডারকে বরণ উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আলীকদম প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জুয়েল নূর খান-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শুরুতে গণমাধ্যমকর্মী মোঃ হাসেম পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ ফরহাদুর রহমান, পিএসসি, আলীকদম প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম, প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম এবং আলীকদম জোনের সিনিয়র স্টাফসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও আলীকদমে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আলীকদম প্রেসক্লাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের প্রেসক্লাব কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলীকদম প্রেসক্লাবের ইতিহাস, বিভিন্ন কার্যক্রম এবং আলীকদম জোনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল।

পরে বক্তব্য দেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রেসক্লাবের উপদেষ্টা জনাব মোঃ আবুল কালাম। তিনি আলীকদম সেনা জোনের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বিদায়ী জোন কমান্ডারের কর্মকালীন বিভিন্ন অবদানের প্রশংসা করে আলীকদম প্রেসক্লাবের সদস্যদের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম আলীকদম প্রেসক্লাবের সামগ্রিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

See also  আলীকদমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, জ্বালানি তেল থেকে টমটম নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোচনা।

পাশাপাশি গণতান্ত্রিক ও পেশাদার পরিবেশে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য সাংবাদিকদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি ও নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ ফরহাদুর রহমান, পিএসসি বলেন, শান্তি, সমৃদ্ধি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন বদ্ধপরিকর।

আলীকদমের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি এ কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও দুর্গম পাহাড়ি জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবে।

নবাগত জোন কমান্ডারের নেতৃত্বে আলীকদমে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আলীকদম প্রেসক্লাবের মানোন্নয়ন, সাংবাদিকতার গতিশীলতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের পেশাগত উৎকর্ষ সাধনে সাংবাদিকদের ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আলীকদম প্রেসক্লাবের সার্বিক অগ্রগতি কামনা করেন এবং তাঁর নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি উল্লেখ করে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলীকদম প্রেসক্লাব কমিটির পক্ষ থেকে বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা বিদায়ী জোন কমান্ডারের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত জোন কমান্ডারকে আলীকদমে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category