1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে প্রায় ৪০০ লিটার পেট্রোলসহ যুবক আ/ট/ক, অটোরিকশা জ/ব্দ - probahonewstv
May 1, 2026, 8:56 am

তারাগঞ্জে প্রায় ৪০০ লিটার পেট্রোলসহ যুবক আ/ট/ক, অটোরিকশা জ/ব্দ

Reporter Name
  • Update Time : Thursday, April 30, 2026
  • 17 Time View

তারাগঞ্জে প্রায় ৪০০ লিটার পেট্রোলসহ যুবক আটক, অটোরিকশা জব্দ

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে পাচারের সময় প্রায় ৪০০ লিটার পেট্রোলসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি চার্জারচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করা একটি অটোরিকশা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে সেটি থামিয়ে তল্লাশি চালালে অটোরিকশায় পলিথিন দিয়ে ঢেকে রাখা দুটি ড্রামের ভেতর থেকে বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত পেট্রোলগুলো পার্বতীপুর উপজেলা থেকে তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ উপজেলায় নেওয়া হচ্ছিল। আটক অটোচালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, কিশোরগঞ্জ উপজেলার সাজু মিয়া নামের এক ব্যবসায়ী প্রতি লিটার ২৩৫ টাকা দরে পেট্রোল কিনে তা খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত পেট্রোল ও অটোরিকশাটি জব্দ করেন।

এ বিষয়ে ইউএনও মো. মোনাব্বর হোসেন বলেন, “অবৈধভাবে পেট্রোল পরিবহন ও বিক্রি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত তেল ও যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

বুলবুল হোসেন, তারাগঞ্জ রংপুর
৩০ এপ্রিল ২০২৬
০১৭২২০৩৮১১৬

See also  আলীকদমে বিশেষ অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারি আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category