1. thpshopbd@gmail.com : admin :
টানা ভারি বৃষ্টিতে আলীকদমে বন্যা: প্লাবিত সড়ক-ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে,উপজেলা নির্বাহী অফিসার, ইউ এনও মনজুর আলম। - probahonewstv
August 1, 2026, 4:20 am

টানা ভারি বৃষ্টিতে আলীকদমে বন্যা: প্লাবিত সড়ক-ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে,উপজেলা নির্বাহী অফিসার, ইউ এনও মনজুর আলম।

Reporter Name
  • Update Time : Thursday, July 9, 2026
  • 35 Time View

টানা ভারি বৃষ্টিতে আলীকদমে বন্যা: প্লাবিত সড়ক-ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে,উপজেলা নির্বাহী অফিসার, ইউ এনও মনজুর আলম।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

টানা কয়েকদিনের ভারি বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলায় ০৯ জুলাই ২০২৬ তারিখে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে।

মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন সড়ক, বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমি পানিতে তলিয়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অব্যাহত বৃষ্টিপাতের ফলে মাতামুহুরী নদী, তৈন খাল ও চৈক্ষ্যং খালসহ বিভিন্ন নদী-খালের পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।

নদীসংলগ্ন এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার অনেক গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বন্যার পানিতে আমন ধানের জমি, সবজি ক্ষেত, ফলের বাগানসহ বিভিন্ন কৃষিজ ফসল তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম স্পিডবোটযোগে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গতদের মাঝে দুপুরের খাবার, শুকনো খাদ্যসামগ্রী, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবার, চিওনীপাড়া ম্রোপাড়া এবং ফয়জুল উলুম মাদ্রাসা সংলগ্ন পাড়ার পানিবন্দি পরিবারের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের দ্রুত তৎপরতার প্রশংসা করে জানান, দুর্যোগের এই কঠিন সময়ে প্রশাসনের সহযোগিতা দুর্গত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন,এবং ৩ নং নয়াপাড়া ইউনিয়নের, ইউপি সদস্য, নুরুল ইসলাম মনু, জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত সকল মানুষের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন।

See also  গাবতলীতে র‌্যাবের অভিযান, চুরি মামলার আসামি গ্রেপ্তার।

এদিকে আলীকদম উপজেলা বিএনপির নেতা মং ক্যানু মার্মা বলেন, বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নির্দেশনায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতের পর তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমদ বলেন, উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত, ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category