1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ১০ নং হুগড়া ইউনিয়নে বিক্ষোভ ও মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি - probahonewstv
August 2, 2026, 5:55 am

টাঙ্গাইলে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ১০ নং হুগড়া ইউনিয়নে বিক্ষোভ ও মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Reporter Name
  • Update Time : Monday, June 8, 2026
  • 38 Time View

টাঙ্গাইলে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ১০ নং হুগড়া ইউনিয়নে বিক্ষোভ ও মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.), তাঁর সম্মানিত মাতা এবং কন্যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও কুৎসিত কটূক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইলের ১০ নং হুগড়া ইউনিয়ন। আজ, ৮ই জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার সকাল ১০.০০ ঘটিকায় ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এক বিশাল প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রুবেল কাশিনগর এলাকার মৃত শহর আলী মাস্টারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর তদন্ত সাপেক্ষে ৭ জুন বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়ভাবে বিভিন্ন মহলে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

See also  ফেনীতে যুবদল নেতা কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে ‘কমিটি বাণিজ্য’ অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category