1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বেশ কিছু কাঁচা রাস্তা - probahonewstv
June 14, 2026, 2:51 am

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বেশ কিছু কাঁচা রাস্তা

Reporter Name
  • Update Time : Friday, April 24, 2026
  • 34 Time View

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বেশ কিছু কাঁচা রাস্তা। উপজেলার তরফপুর, লতিফপুর ও আজগানা এবং বাশতৈল ইউনিয়নে রয়েছে বিস্তৃণ পাহাড়ী এলাকা ওই অঞ্চলের কিছু কিছু রাস্তায় আরসিসি ঢালাই বা ইট সলিংয়ের কাজ হলেও, এখনও বহু গ্রাম্য পথ রয়ে গেছে অবহেলিত। ফলে বর্ষা মৌসুম শুরু হতে না হতেই প্রত্যেক বছর চরম দুর্ভোগে পড়েন পাহাড় অঞ্চলের বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, পাহাড়ি মাটির রাস্তাগুলো বৃষ্টির পানি পাওয়ার পর পিচ্ছিল হয়ে কর্দমাক্ত রূপ নিয়েছে। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও জলাবদ্ধতা। এর ফলে রিকশা, ভ্যান বা মোটরসাইকেল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলের উপায়ও নেই। সবচেয়ে বেশি বিপদে পড়েন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যেতে চাওয়া রোগীরা।

ভুক্তভোগী কয়েকটি এলাকাবাসী জানান, পাহাড়ি জনপদের এই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। অথচ কাঁচা হওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো মরণফাঁদে পরিণত হয়। কৃষিপণ্য বাজারে নিতেও কৃষকদের গুনতে হচ্ছে অতিরিক্ত পরিবহন ব্যয়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জনস্বার্থে রাস্তাগুলোতে ন্যূনতম ইট সলিং বা পাকা করণের জোর দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, অতি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষ এই পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাট সংস্কার ও পাকা করার উদ্যোগে নেবে, যাতে জনজীবনে স্বস্তি ফিরে আসে।

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

See also  আলীকদম উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category