1. thpshopbd@gmail.com : admin :
জনবান্ধব ও গতিশীল সেবায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা - probahonewstv
July 29, 2026, 12:19 pm

জনবান্ধব ও গতিশীল সেবায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 115 Time View
দাগনভূঞায় সিভিল সার্জনের পরিদর্শন

জনবান্ধব ও গতিশীল সেবায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

জনবান্ধব ও গতিশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফেনীর সিভিল সার্জন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, মান্যবর সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক, ফেনী, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তাঁর এ পরিদর্শন উপলক্ষে হাসপাতালজুড়ে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিদর্শনকালে তিনি সদ্য যোগদানকৃত চিকিৎসকসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, রোগীবান্ধব আচরণ বজায় রাখা এবং স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে আন্তরিকতা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।” এ সময় তিনি চিকিৎসাসেবার মান উন্নয়ন, জরুরি বিভাগে দ্রুত সেবা প্রদান এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন। সভা শেষে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

বিশেষ করে ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান। হাসপাতাল কম্পাউন্ডের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায়ও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি নির্দেশ দেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ যেন সবসময় পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল থাকে, যাতে রোগীরা স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন ডা. এ. এস. এম. সোহরাব আল হোসাইন, সম্মানিত ইউএইচএফপিও মহোদয়, আরএমও মহোদয়, এমওডিসি মহোদয়সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের দিকনির্দেশনামূলক পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় জনগণও এ ধরনের তদারকি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং এর মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

See also  জমি বিরোধে ভাই নিহত

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category