
চিরিরবন্দর থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন উদ্বোধন, সুধী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন, সুধী সমাবেশ, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে চিরিরবন্দর থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা এবং দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা পুলিশের অবকাঠামোগত উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম থানা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।