1. thpshopbd@gmail.com : admin :
লামায় পাহাড় ধসে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দিলেন এমপি সাচিং প্রু জেরী - probahonewstv
July 31, 2026, 7:47 am

লামায় পাহাড় ধসে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দিলেন এমপি সাচিং প্রু জেরী

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 36 Time View

লামায় পাহাড় ধসে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দিলেন এমপি সাচিং প্রু জেরী

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় ভয়াবহ পাহাড় ধসে একই পরিবারের সদস্যসহ মোট পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন, বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

শনিবার (১১ জুলাই ২০২৬) তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় এমপি সাচিং প্রু জেরী শোকাহত স্বজনদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

সহায়তা প্রদানকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

See also  লামায় বনবিভাগের সফল অভিযান: জীবিত হরিণ উদ্ধার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category