
চিরিরবন্দরে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, কৃষক ও খাদ্য গুদাম সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের মাধ্যমে সরকার কৃষকদের স্বার্থ সংরক্ষণে কাজ করছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার।
কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
পরে অতিথিরা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।