1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীতে ছাগল চোর চক্রের ৩ সদস্য গ্রে/ফ/তা/র, উ/দ্ধা/র চু/রি হওয়া ছাগল - probahonewstv
May 2, 2026, 12:58 pm

ফুলগাজীতে ছাগল চোর চক্রের ৩ সদস্য গ্রে/ফ/তা/র, উ/দ্ধা/র চু/রি হওয়া ছাগল

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 46 Time View

ফুলগাজীতে ছাগল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার চুরি হওয়া ছাগল

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

স্থানীয়দের ধাওয়া ও গোলাপ চেয়ারম্যানের সহযোগিতায় অভিযান সফল; চোর ধরতে গিয়ে আহত ৩, জব্দ সিএনজি অটোরিকশা

ফেনীর ফুলগাজী উপজেলায় সংঘবদ্ধ ছাগল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় জনতার তৎপরতা এবং ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের সহযোগিতায় এই অভিযান সফল হয়। এ সময় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার ৪নং আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ ব্রিকফিল্ডের সামনে রাস্তার পাশ থেকে একটি ছাগল সিএনজিতে তুলে নিয়ে যাচ্ছিল তিনজন চোর। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া দেয়।
ধাওয়ার মুখে চোরেরা দ্রুত পালানোর চেষ্টা করলে বন্দুয়া ব্রিজ এলাকায় গিয়ে সিএনজিটি থামাতে বাধ্য হয়। এ সময় দুজন পালিয়ে গেলেও স্থানীয়রা একজনকে আটক করতে সক্ষম হন। আটককৃত ব্যক্তি মাঈনুদ্দিন হোসেন মুন্না (২২), ফেনী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকা থেকে অপর দুই সহযোগী—নুর নবী শান্ত (২৪) ও আব্দুল কাদের (২৩)-কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে চোরদের ধাওয়া করতে গিয়ে তিনজন স্থানীয় ব্যক্তি—মোহাম্মদ আইয়ুব, শাহজালাল ও শিপন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার শিকার আনন্দপুর ইউনিয়নের বাসিন্দা ওয়াহিদুর রহমানের চুরি হওয়া ছাগলটি উদ্ধার করে তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১, তারিখ: ২ মে ২০২৬)। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯/৪১১ ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান বলেন, “এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এই অভিযানে চোরচক্রের সদস্যদের গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

See also  বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাচালান বিরোধী পৃথক অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category