1. thpshopbd@gmail.com : admin :
ঘাটাইলে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা - probahonewstv
June 13, 2026, 5:37 pm

ঘাটাইলে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, January 15, 2026
  • 95 Time View
ঘাটাইল উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা।

অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আঃ হালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরি-স্তর বা টপ সয়েল কর্তনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গাংগাইর গ্রামে দীর্ঘদিন ধরে আইন অমান্য করে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বুধবার দুপুর প্রায় ১২টার দিকে সেখানে অভিযান চালায়।

অভিযানকালে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী মো. জয়নাল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনোভাবেই ফসলি জমির টপ সয়েল নষ্ট করতে দেওয়া হবে না। এ অভিযানে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার সিনিয়র যুগ্ম-মহাসচিব মনোনীত হলেন মোঃ সোহেল মিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category