1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবান-300 আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার - probahonewstv
August 1, 2026, 10:30 pm

বান্দরবান-300 আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, January 21, 2026
  • 90 Time View
বান্দরবান-৩০০ আসনে জামায়াত ইসলামী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। ফলে নির্বাচনী মাঠে থাকছেন চার দলের প্রার্থী। আগামীকাল প্রতীক বরাদ্দ।

এডভোকেট আবুল কালামের সরে দাঁড়ানোয় নির্বাচনী মাঠে থাকছেন চার দলের প্রার্থী

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে জামায়াতে ইসলামী নির্বাচন থেকে সরে দাঁড়াল। এতে করে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে চারটি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। নির্বাচনী মাঠে যাঁরা লড়ছেন তারা হলেন— জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি, এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজাই, জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি নিশ্চিত করে বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকি চারটি রাজনৈতিক দলের প্রার্থীরা এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি আরও জানান, আগামীকাল সকাল ১১টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী-নোয়াখালী মহাসড়কে দাগনভূঞায় বালুবাহী গাড়ি দিয়ে সড়ক অবরোধ, মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category