1. thpshopbd@gmail.com : admin :
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। - probahonewstv
September 17, 2026, 6:42 am

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Thursday, January 1, 2026
  • 274 Time View
গতকাল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে বাউফলের নাজিরপুর নিবাসী জনাব নীরব ভাই ইন্তেকাল করেছেন

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

গতকাল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে বাউফলের নাজিরপুর নিবাসী জনাব নীরব ভাই ইন্তেকাল করেছেন—যা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। মরহুম নীরব ভাইয়ের ছেলে তাসিন আল নাহিয়ান জুলাই আন্দোলনে মারাত্মকভাবে আহত হয়ে দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ হয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে; বর্তমানে তিনি বিছানা থেকে এককভাবে নড়াচড়া করতেও সক্ষম নন। সাভারের সিআরপিতে চিকিৎসাধীন অবস্থায় তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। সেই সময় থেকে নীরব ভাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তিনি সবসময়ই তার সন্তানের বেঁচে থাকা ও সুস্থতার জন্য ব্যাকুল ছিলেন।

অথচ গতকাল, সেই সন্তানকে অসুস্থ রেখে তাকেই ছেড়ে চিরবিদায় নিতে হলো—এ শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। শুরু থেকেই সার্বিক খোঁজখবর রাখার চেষ্টা করেছি এবং অ্যাম্বুলেন্স ও পরিবারের যাতায়াতের ব্যবস্থাসহ যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি। মহান আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন। মহান আল্লাহ রব্বুল আলামিন মরহুম নীরব ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন এবং তার সন্তান তাসিন আল নাহিয়ানকে পূর্ণ সুস্থতা দান করুন—আমিন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বাসুদেবপুরে মহানাম যজ্ঞ

Please Share This Post in Your Social Media

More News Of This Category