1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত - probahonewstv
September 16, 2026, 4:44 am

আলীকদমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, January 2, 2026
  • 189 Time View
আলীকদম উপজেলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আলীকদমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ ডিসেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আলীকদম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলীকদম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবুল বশর।

মিলাদ মাহফিলে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ, সংগ্রাম ও দেশের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বশর বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণমানুষের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।” বিশেষ মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পাবনার বেড়া ও সাঁথিয়ায় অবৈধ 7 ইটভাটায় সাড়ে 21 লাখ টাকা জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category