1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলামের ব্যক্তিগত সফর। - probahonewstv
September 15, 2026, 6:50 am

আলীকদমে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলামের ব্যক্তিগত সফর।

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026
  • 161 Time View

আলীকদমে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলামের ব্যক্তিগত সফর।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায়,২৪ শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম সম্প্রতি ব্যক্তিগত সফর করেছেন। সফরটি ছিল অনানুষ্ঠানিক হলেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

আলীকদম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মোঃ রশিদ জানায়, নাহিদ ইসলাম বান্দরবান জেলা সদর থেকে থানচি হয়ে আলীকদম অতিক্রম করেন এবং পরবর্তীতে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা করেন। সফরপথে তিনি পার্বত্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন বলে জানা গেছে।

এই সফরে তাঁর সঙ্গে ছিলেন সুজা উদ্দিন, যিনি ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে পরিচিত এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এই বিষয়ে নাহিদ ইসলামের কোন বক্তব্য পাওয়া যাই। বক্তব্য নিতে চাইলে বাধাঁ প্রদান করেন সুজা উদ্দিন, যিনি ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এম পি হিসেবে প্রার্থী ছিলেন।

নাহিদ ইসলামের সংসদীয় পরিচিতি

বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম জাতীয় সংসদের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদে বিরোধী দলের কার্যক্রম সমন্বয়, আইন প্রণয়ন প্রক্রিয়ায় দলীয় অবস্থান তুলে ধরা এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে সক্রিয় অংশগ্রহণে তাঁর ভূমিকা তাৎপর্যপূর্ণ।

নিজ নির্বাচনী এলাকায় তিনি নিয়মিত জনসংযোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে একজন সক্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

See also  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে ফসলের মাঠে এখন সবুজের বদলে পোড়া ধানের হাহাকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category