1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি: মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ - probahonewstv
August 3, 2026, 8:00 pm

আলীকদমে বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি: মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি:
  • Update Time : Saturday, July 18, 2026
  • 32 Time View
আলীকদমে বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি: মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

আলীকদমে বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি: মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের লক্ষ্যে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে ৫৭ বিজিবি ব্যাটালিয়ন।

শুক্রবার (১৮ জুলাই ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, অস্ত্র ও অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে বিজিবি।

সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হওয়ায় অনেক পরিবার দুর্ভোগের মধ্যে পড়ে। এ পরিস্থিতিতে আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই ২০২৬ আলীকদম ব্যাটালিয়নের অধীনস্থ লিম্নিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় এবং আলীকদম উপজেলা কুরুকপাতা ইউনিয়নের দুর্গম ভূমিনামাপাড়া ও ক্লিনঝিরিপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে বন্যাদুর্গত অসহায় নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

দুর্গম সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিজিবির এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম অঙ্গীকার। “বর্ডার গার্ড বাংলাদেশ” দেশের মানুষের নিরাপত্তা ও সেবায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

See also  টাঙ্গাইলের মির্জাপুরে ‘মামলাবাজ’ পরিবারের দাপট, মিথ্যা মামলার যাঁতাকলে কোণঠাসা পুরো গ্রাম

মেডিকেল ক্যাম্পেইন চলাকালে বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category