1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কঠোর বার্তা: মাদক, চোরাচালান, অনলাইন ক্যাসিনো সহ বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলন রোধে সমন্বিত উদ্যোগ। - probahonewstv
July 30, 2026, 1:25 am

আলীকদমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কঠোর বার্তা: মাদক, চোরাচালান, অনলাইন ক্যাসিনো সহ বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলন রোধে সমন্বিত উদ্যোগ।

Reporter Name
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 48 Time View

আলীকদমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কঠোর বার্তা: মাদক, চোরাচালান, অনলাইন ক্যাসিনো সহ বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলন রোধে সমন্বিত উদ্যোগ।

মো. মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।

সভায় উপস্থিত ছিলেন ৩১ বীর আলীকদম সেনানিবাসের ক্যাপ্টেন আলী তাওহীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, আলীকদম থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন, ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুক ইলাহী, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামসহ বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, হেডম্যান, কারবারি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুদ ও চোরাচালান প্রতিরোধ,অনলাইন ক্যাসিনো প্রতিরোধ, অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া টমটম চালানো নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া আলীকদমের পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আলীকদম বাজারের সার্বিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

See also  আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মে মাসের স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বের আলোকে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, সামাজিক নিরাপত্তা এবং উপজেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, “আলীকদমের শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

সভা শেষে উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের আয়োজিত-জাতীয় ফল মেলা ২০২৬-অনুষ্ঠিত হয়, কৃষি কর্মকর্তা সোহেল রানার উপস্থিতিতে কৃষি ফল প্রদর্শনী-পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

প্রদর্শনীতে উপজেলার কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ ঘুরে দেখেন তারা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category